পিরোজপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল সাড়ে ৯টায় পিরোজপুর কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভেন্যুটি মেসার্স পিরোজপুর ফিলিং স্টেশনের পাশে অবস্থিত।
আয়োজক সূত্রে জানা গেছে, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১১টা ৩০ মিনিট।
রেজিস্ট্রেশন অনলাইনে সম্পন্ন করা যাবে।
আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলা।
মোঃ সিফাতুল্লাহ ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















