ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে প্রস্তুতি সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল ও সাংবাদিক জাফর আহমেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা এবং সাংবাদিকরা।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবী (সা.) মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির অনন্য শিক্ষা দিয়ে গেছেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা সম্ভব।
সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রাম সদর হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আলোচনা ও মিলাদ শরিফের আয়োজন করা হয়। পরে দুপুর ১২টার দিকে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে আলহাজ মো. কামরুল হুদার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট খোশ বাজার দরবার শরিফের খলিফা আলহাজ মাওলানা মো. রেজাউল ইসলাম নেছারী। সমাবেশ পরিচালনা করেন আলহাজ মো. আহসান শামীম যিন্নুরাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুরের নাছিরিয়া দরবার শরিফের পীর মাওলানা মো. মমতাজুল হাসান করিমী, উলিপুরের হাতিয়ার পীর আলহাজ মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, আহলে সুন্নত ওয়াল জামাআত কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফুর রহমান ও রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক বিল্লাহ।
বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, নৈতিকতা, শান্তি ও সম্প্রীতির শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০১:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬