ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ২৫ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এনালিস্ট ধরণী চাকমা, রূপগগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, নাসির উদ্দিন, আব্দুর রাজ্জাক শিকদার, গোলাকান্দাইল ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, এড, গোরজার হোসেন,  মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম।
সভায় বক্তারা বলেন, এশিয়ান ডেভেলপ ব্যাংকের(এডিবি) অর্থায়নে গ্রামীণ সড়ক  মাস্টারপ্ল্যান প্রণয়ণ (জিআইএস-ভিত্তিক)- আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
 কোর রোড নেটওয়ার্ক হলো- সড়ক নেটওয়ার্কের একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ। কোর রোড নেটওয়ার্ক গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এক জীবনরেখা হিসেবে কাজ করে। সেবার মান বজায় রেখে  অগ্রাধিকার ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করা হবে।
 এটি টেকসই উন্নয়নকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি, চলাচল সক্ষমতা উন্নয়ন, পরিবহন ব্যয় হ্রাস ও গ্রামীণ এলাকাকে বৃহত্তর পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে।
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ০১:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬