টাঙ্গাইলের মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল পারভেজ তমাল, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা সমবায় কর্মকর্তা হবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরাপদ কৃষি উৎপাদন, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন।
সুজন কুমার দাস মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















