ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিক যুগলকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, মতলব উত্তরে গ্রেফতার ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রেমিক যুগলকে জিম্মি করে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ফরাজীকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবক তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে ফরাজীকান্দি ওয়েশিয়া দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। পথে মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান ও সোলেমানসহ কয়েকজন তাদের পথরোধ করেন। পরে তাদের জিম্মি করে স্থানীয় শিকদার বাড়ির একটি ঘরে নিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, সেখানে প্রেমিক যুগলকে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী যুবক বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকার জামানত হিসেবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে দেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে রেখে দেওয়া মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রেমিক যুগলকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, মতলব উত্তরে গ্রেফতার ৩

আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬