ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখিবুল ইসলাম (ইউএনও)।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ, রোড ডাকাতি,সন্ত্রাস ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় পোরশা থানার পুলিশ কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ,বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬