ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি নির্মানাধীন ভুবনের ছাদ থেকে নিচে পড়ে শামীম হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল প্রায় এগারোটার দিকে নজিপুর কাঁচাবাজার এলাকার একটি নির্মানাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ কাজ চলাকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে শামীম হোসেন নিচে পড়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত শামীম হোসেনের উপজেলার একজন নির্মাণ শ্রমিক ছিলেন। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্বজনের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠে।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনগুলোতে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে প্রায় অবহেলা দেখা যায়। হেলমেট, সেফটি বেল্ট ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ভুবনে নিরাপত্তার অভাবে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে,যা শ্রমিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বকে আরো সামনে নিয়ে এসেছে।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ নিয়ামুল হক “দৈনিক আজকের জনবানী” কে বলেন, নজিপুর কাঁচা বাজার চারতালা নির্মানাধীন ভবনের ছাত থেকে শামীম হোসেন নামে একজন শ্রমিক পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনার সমন্ধে তিনি অবগত আছেন। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত থানায় এসে লিখিত কোন অভিযোগ পান নাই বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পত্নীতলায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:২৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬