ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ফার্মেসিতে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফটিকছড়ির বিবিরহাট বাজারে বিভিন্ন ওষুধের ফার্মেসিতে বিশেষ অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের স্যাম্পল বিক্রি এবং অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় চারটি ফার্মেসির মালিকের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিক আইন-২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক
৪টি মামলায় এক টাকা অর্থদণ্ড দেয় হয়।

এ অভিযানে রাকিব ফার্মেসিকে ১০ হাজার, করিম ক্লিনিক ফার্মেসিকে ২০ হাজার, করিম ড্রাগ হাউসকে ৫০ হাজার এবং জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার বিষয়ে সতর্ক করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফটিকছড়িতে ফার্মেসিতে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬