ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে আড়াই বছরের শিশুর রহস্যজনক মৃত্যু: মাকে দায়ী করছেন বাবা ও দাদা

​টাঙ্গাইলের মির্জাপুরে ২ বছর ৬ মাস বয়সী এক শিশুর আকস্মিক মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল ২৪ আগস্ট (সোমবার) বিকেলে মির্জাপুর থানাধীন আনাইতারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোঃ আব্দুল্লাহ। এ ঘটনায় শিশুর মৃত্যুকে ঘিরে মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবার ও প্রতিবেশীরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বাবা মোঃ ওয়াসিম মিয়া পেশায় একজন দোকানদার। গতকাল বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তিনি তার দোকান থেকে নিজ হাতে সন্তান আব্দুল্লাহকে মিষ্টি খাইয়ে মা মোছাঃ বৃষ্টি আক্তারের কাছে বাড়িতে রেখে আসেন। এর কিছুক্ষণ পরই বৃষ্টি আক্তারের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আব্দুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

​আব্দুল্লাহর মা বৃষ্টি আক্তারের দাবি, ঘরের বিছানা বা খাট থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই দাবি মানতে নারাজ নিহতের বাবা মোঃ ওয়াসিম মিয়া ও দাদা মোঃ ওয়াজেদ মিয়া। তারা সরাসরি শিশুর মা বৃষ্টি আক্তারকে এই মৃত্যুর জন্য দায়ী করছেন। মায়ের রহস্যজনক বক্তব্য ও পরিবারের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শিশু আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মির্জাপুরে আড়াই বছরের শিশুর রহস্যজনক মৃত্যু: মাকে দায়ী করছেন বাবা ও দাদা

আপডেট সময় : ০৫:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬