হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দারাগাও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানযায়, ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে চুনারুঘাট উপজেলার দারাগাও চা বাগান এলাকায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।আটক ব্যক্তি হলঃ পুরন উড়িয়া (৫১), পিতা—সুদাম উড়িয়া, সাং—দারাগাও চা বাগান, চুনারুঘাট-হবিগঞ্জ।
আটককৃত ব্যক্তিকে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী অফিসারের কার্য্যালয়ে আনা হলে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে এস আই নুরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 



















