অদ্য সোমবার(২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ) তারিখে সকাল( ১১:৩০মিঃ) ঘটিকায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান হবিগঞ্জ জেলার পুলিশ অফিস (ট্রফিক অফিসসহ) বার্ষিক পরিদর্শন করেন।
এ উপলক্ষে তিঁনি হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরবর্তীতে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম প্রদান করেন।
অভিবাদন ও সালামি গ্রহণ শেষে ডিআইজি পুলিশ অফিসের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ডিআইজি কর্মরত অফিসার ও ফোর্সদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ ও সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসা (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ (বানিয়াচং সার্কেল), ডিআইও-১, ওসি ডিবি, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সগন।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 



















