ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব পাঠানোর নামে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের হুমকি

গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাত এবং পরে টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. বেলায়েত হোসেন ফকির (৪৫)।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার আদিজাগালিয়া গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন ফকিরের প্রতিবেশী মো. হাফিজ উদ্দিন শেখ (৪৭) বিদেশে লোক পাঠানোর কাজ করেন বলে পরিচয় দেন। একপর্যায়ে সৌদি আরবে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে নগদ তিন লাখ টাকা নেন।

ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর অভিযুক্ত তাকে সৌদি আরব পাঠানোর কথা জানালেও গত ২৩ মার্চ একটি ভিসা দেন, যা পরে তিনি ভুয়া বলে জানতে পারেন। বিষয়টি নিয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিভিন্নভাবে তালবাহানা করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ১৫ জুলাই সকাল ১০টার দিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে অভিযোগ করলে হত্যা-জখমের হুমকিও দেন।

এ বিষয়ে ভুক্তভোগী কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. হাফিজ উদ্দিন শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এরকম আরো অনেক অভিযোগ আছে বলে জানা গেছে।অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সৌদি আরব পাঠানোর নামে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬