মাদক, ইভটিজিং, জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এইচ. এম. মোঃ সফিকুল ইসলাম (হেলাল)।
তিনি তার ভেরিফাইকৃত ফেজবুক আইডির একটি স্যাটাসে বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেখানেই মাদক, ইভটিজিং, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দেখা যাবে, সেখানেই সম্মিলিতভাবে সচেতনতার মাধ্যমে তা প্রতিরোধ করতে হবে।
তিনি আরও বলেন, মারামারি, হানাহানি, ঝগড়া-বিবাদ কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমাধান নয়। সততা, শিষ্টাচার, পারস্পরিক সহযোগিতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই সামাজিক অপরাধ মোকাবিলা করতে হবে।
তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ হলে একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গ্রাম, সমাজ এবং দেশ গড়ে তোলা সম্ভব।”
প্রচারনায়:
এইচ. এম. মোঃ সফিকুল ইসলাম (হেলাল)
অনার্স-মাস্টার্স, চাঁদপুর সরকারি কলেজ
প্রতিষ্ঠাতা পরিচালক
পপুলার কোচিং সেন্টার, মান্দারী-মহামায়া, চাঁদপুর
চাঁদপুর সদর প্রতিনিধি মো আতিক হাসান তালুকদার 



















