মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নে ৩৪৫ জন উপকারভোগী মহিলার মাঝে ডিজিডি’র চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থা বরগুনার উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভিডব্লিউবি কর্মসূচি জুলাই ২০২৫ – জুন ২০২৭ চক্রের আওতায় উপকারভোগী মহিলাদের উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্য ও খাদ্যপুষ্টি, হিসাব শিক্ষা, দুর্যোগ, মাদক, ভ্যালু চেইন, নারী নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও প্রদান করা হয়।
এসময় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে
বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নে ৩৪৫ জন ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে ডিজিডি চাল বিতরণ
-
মোঃআরিফ হোসেন খান। দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোর্টার। বরগুনা। - আপডেট সময় : ১১:৫৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- 51
জনপ্রিয় সংবাদ




















