ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিভাবক সমাবেশে সন্তানের সু-শিক্ষায় মায়েদের ভূমিকার কথা বললেন অধ্যক্ষ নেছার আহমাদ

চাঁদপুর সদর উপজেলার মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ।

সমাবেশে তিনি শিক্ষার্থীদের সু-শিক্ষা, নৈতিকতা ও মনুষ্যত্ব বিকাশে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সন্তানের শিক্ষা ও চরিত্র গঠনে মায়েদের ভূমিকাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ বলেন, একটি সন্তানের প্রাথমিক শিক্ষা ও মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। তাই সন্তানকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাকে নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে এবং তার পড়াশোনার প্রতি কতটা মনোযোগ রয়েছে—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। এক্ষেত্রে মায়েদের সচেতনতা ও আন্তরিক ভূমিকা সন্তানের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সমাবেশে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অভিভাবক সমাবেশে সন্তানের সু-শিক্ষায় মায়েদের ভূমিকার কথা বললেন অধ্যক্ষ নেছার আহমাদ

আপডেট সময় : ১০:১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬