ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ৭২ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

রোববার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বারোমারী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক আহমেদ উপজেলার আন্ধারুপাড়া-বারুমারী এলাকার ফজর উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে মাদকসহ ১২টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারোমারী পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে ফারুক আহমেদকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ৭২ পিস ইয়াবাসহ ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নালিতাবাড়ীতে ৭২ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬