ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারার আহনাফ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ আবুল হোসেন ও মোছাঃ আফসানা বেগম আকলিমার পৌত্র এবং ভেড়ামারা পৌরসভার ফারাকপুর এলাকার ডাঃ মোঃ শফিকুল ইসলাম (লালু ডাক্তার) ও নুরুন্নাহার রুবীর দৌহিত্র আব্দুল্লাহ আল আহনাফ (ABDULLAH AL AHNAF) উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমিয়েছেন।

গত ১২ আগস্ট ২০২৬ তারিখে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের University of Texas at Arlington (UTA)-এ Computer Science & Engineering (CSE) বিষয়ে Undergraduate Program—BSc. Honours-এ Full-Funded Scholarship নিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন তিনি।

আহনাফের এই অর্জনে তার পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। তার এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, ভেড়ামারা তথা কুষ্টিয়ার জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আব্দুল্লাহ আল আহনাফ ঢাকা মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ইংলিশ ভার্সনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেন। তার আরও দুই ভাই ইংলিশ ভার্সনে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত রয়েছে।

আহনাফের বাবা প্রকৌশলী এস. এ. এম. আবু হানিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে একজন প্রকৌশলী। তিনি হেমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার মা লাইলা ইয়াসমিন রুপা একজন গৃহিণী।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আহনাফের এই সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হচ্ছে। তারা আহনাফের জন্য দোয়া চেয়েছেন, যাতে মহান আল্লাহ তাকে সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন এবং তার জ্ঞান, মেধা ও প্রতিভা মানবকল্যাণে কাজে লাগানোর সুযোগ দেন।

স্বজনরা আরও দোয়া করেন, মহান আল্লাহ যেন আহনাফকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন, সুস্থ ও নিরাপদ রাখেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, সম্মান ও বরকত দান করেন। তার সকল পরিকল্পনা ও স্বপ্ন পূরণ হোক এবং ভবিষ্যতে তার অর্জনে পরিবার, সমাজ ও বাংলাদেশ গর্বিত হোক—এটাই সবার প্রত্যাশা

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারার আহনাফ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

আপডেট সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬