গোপালগঞ্জ জেলার, কাশিয়ানী উপজেলার,রাতইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে। গত ২২ শে আগস্ট দুপুরবেলায় অভিযুক্ত জসিম মুন্সির মুদি দোকান শিশু দুইটি পাউরুটি কিনতে যায় তখন অভিযুক্ত জসিম মুন্সী বলে পাউরুটি নেই এবং তাদেরকে দোকানের পাশে একটি বাড়িতে ডেকে নিয়ে যায় শিশুদের ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়ে তাদের জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশু দুইটি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসে তৎক্ষণাৎ অভিযুক্ত ব্যক্তি জসিম মুন্সী ঘটনা স্থান থেকে পালিয়ে যায় এলাকাবাসী অভিযুক্ত জসিম মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অভিযুক্তকারীর নাম: জসিম মুন্সী। পিত:জামাল মুন্সি, গ্রাম:চর পরানপুর শিশু দুটির বাবা সুলতান বিনা বাদী হয়ে কাশিয়ানি থানায় একটি মামলা দায়ের করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান এই ঘটনায় মামলা হয়েছে তৎক্ষণাৎ আসামিকে পুলিশ গ্রেফতার করার চেষ্টা করছে।
কাশিয়ানীতে ধর্ষণের চেষ্টার শিকার 2 শিশু তারা আপন দুই বোন
-
মো:খুরশিদ আলম,কাশিয়া - আপডেট সময় : ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















