ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনগর ইউনিয়নের বাংলাদেশ জামায়ত ইসলামের যুব বিভাগের উদ্যোগে ম্যারাথন দৌড়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশন থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে উপজেলা সদরের মাশাবি রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়। এতে আধুনগরসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক তরুণ ও যুবক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য আ.ক.ম ফরিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা মিজবাহ উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, জুয়া ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে তাদের সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী

কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃ ত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরি হয়। তারা আরও বলেন, একটি মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের সময়কে ইতিবাচক কাজে লাগাতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করা প্রয়োজন। আজকের তরুণরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের নৈতিক, শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার দায়িত্ব সবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল কাদের। ম্যারাথন দৌড়টি পরিচালনা করেন আধুনগর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাস্টার শাখাওয়াত হোসেন। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে ক্রীড়া চর্চার প্রসার, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও যুবসমাজকে সম্পৃক্ত করে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আধুনগর ইউনিয়নের বাংলাদেশ জামায়ত ইসলামের যুব বিভাগের উদ্যোগে ম্যারাথন দৌড়

আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬