টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজার এলাকায় ডাকাত সন্দেহে মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (২৩ আগস্ট) দুপুরে মোটের বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাচলের সময় স্থানীয়রা তাকে আটক করেন বলে জানা গেছে।
এ সময় তার কাছ থেকে একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আটকের পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক ব্যক্তির পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর জানা যাবে।
সুজন কুমার দাস (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















