ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ২ নং হোসনাবাদ ইউনিয়নে মির্জা নাজিম উদ্দিন খোকন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ২ নং হোসনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মির্জা নাজিম উদ্দিন খোকন।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে মির্জা নাজিম উদ্দিন খোকন বলেন, দল থেকে মনোনয়ন পেলে তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, “আমি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একজন বিশ্বস্ত কর্মী ছিলাম। পাশাপাশি ১৯৯০ সাল থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে কাজ করে আসছি।”
তিনি আরও বলেন, “বিগত দিনে মানুষের কল্যাণে আমি যদি কাজ করে থাকি, তাহলে জনগণ অবশ্যই আমাকে ভোট দিয়ে মূল্যায়ন করবে। আমার বিশ্বাস, আমি মানুষের কোনো ক্ষতি করিনি। জনগণ আমাকে ভালোবাসে, আমিও জনগণকে ভালোবাসি।”
সম্ভাব্য এই প্রার্থী বলেন, “আমার বিশ্বাস, ২ নং হোসনাবাদ ইউনিয়নের মানুষ আগামী নির্বাচনে আমাকে বিজয়ী করবে। আমি চেয়ারম্যান থাকাকালীন যেসব উন্নয়নমূলক কাজ অসমাপ্ত অবস্থায় থেমে গিয়েছিল, সুযোগ পেলে সেগুলো পুনরায় সম্পন্ন করার উদ্যোগ নেব। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জের অবহেলিত সড়কসহ জনসাধারণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
মির্জা নাজিম উদ্দিন খোকন নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিত কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, সাধারণ জনগণের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দলীয় মনোনয়ন পেলে এবং আল্লাহ সহায় থাকলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, “জনগণের ওপর আমার আত্মবিশ্বাস রয়েছে। আল্লাহ সহায় থাকলে এবং জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে হোসনাবাদ ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ২ নং হোসনাবাদ ইউনিয়নে মির্জা নাজিম উদ্দিন খোকন

আপডেট সময় : ০৮:২৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬