ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তা’মীরুল মিল্লাতের মুসফিরা: ১৩০টিরও বেশি দেশকে হারিয়ে মক্কায় তৃতীয়

​পবিত্র মক্কা ধামে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন (৩০ পারা) প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের ছাপিয়ে এক অবিস্মরণীয় সাফল্য ছিনিয়ে এনেছেন বাংলাদেশের মেয়ে মুসফিরা বিনতে মাহমুদ। বিশ্বমঞ্চে শত শত প্রতিভাবান হাফেজকে পেছনে ফেলে তিনি তৃতীয় স্থান অর্জন করেন এবং সম্মানজনক বৈশ্বিক স্মারক ও পুরস্কারে ভূষিত হন।
​মেধার উজ্জ্বল স্বাক্ষর রাখা এই শিক্ষার্থী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকাকে গৌরবান্বিত করায় তাকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে তা’মীরুল মিল্লাত ট্রাস্টের পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং সমগ্র মিল্লাত পরিবার।
​বিশ্বজয়ের এই গৌরবময় যাত্রা শেষে স্বদেশে প্রত্যাবর্তন করলে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী শাখার তরফ থেকে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মাদরাসার মান্যবর অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি ও প্রাতিষ্ঠানিক নেতৃবৃন্দ তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।
​এক বার্তা মারফত মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মহাগ্রন্থ কুরআনের এই ভাস্বর অর্জন সমগ্র জাতির জন্য অপার আনন্দের এবং দেশের শিক্ষার্থীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। কর্তৃপক্ষ মুসফিরা বিনতে মাহমুদের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করে এবং মহান আল্লাহ তাআলার সমীপে তার জ্ঞান, আমল ও বিশ্বজুড়ে কুরআনের সেবায় নিবেদিত থাকার তৌফিক কামনা করে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তা’মীরুল মিল্লাতের মুসফিরা: ১৩০টিরও বেশি দেশকে হারিয়ে মক্কায় তৃতীয়

আপডেট সময় : ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬