ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবার পেল ঢেউটিন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত জুলাই মাসে পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৮০ পরিবারের মাঝে ৮০ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন বিতরণ করেন রাঙ্গুনিয়া থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ খন্দকার নাজনীন সেতু, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ইউনুস চৌধুরী, অধ্যাপক আজম খাঁন, আলহাজ্ব শওকত আলী নুর, ইউসুফ চৌধুরী ও হেলাল উদ্দিন শাহ।
এছাড়া ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির আজীবন সদস্য আবুল কালাম আজাদ, নাসির উদ্দীন নসু, নিজামুল হক চৌধুরী তপন, ভিপি আনছুর উদ্দিন, পারভেজ মোশাররফ, শহিদুল ইসলাম সাজুসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসন ও ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগকে স্বাগত জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে এ ধরনের সহায়তা অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়ায় পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবার পেল ঢেউটিন

আপডেট সময় : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬