পিরোজপুরে মাদকের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সেক্রেটারি।
তিনি মন্তব্য করেন, “মাদকের বিরুদ্ধে অনেক সময় এমন ব্যক্তিরা বক্তব্য দেন, যারা নিজেরাই মাদক বিক্রি করেন এবং নিজেরাও সেবন করেন। তারা কি নিজেদের আড়াল করতেই এ ধরনের বক্তব্য দেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?”
তাঁর এমন মন্তব্যকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে তিনি যাদের উদ্দেশ্যে এ মন্তব্য করেছেন, নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।
মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রকৃত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
মোঃ সিফাতুল্লাহ ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















