পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), হিজরি ১৪৪৮ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ।
সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পল্লব চক্রবর্তী, স্টাফ রিপোর্টার : 



















