ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় পুকুরে ডুবে কওমি মাদ্রাসা শিক্ষকের করুণ মৃত্যু

নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামের এক কওমি মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
​স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন শেখপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে তিনি হঠাৎ পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার ইউসুফ আলী নামের এক শিক্ষার্থী দ্রুত সাঁতরে গিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে।
​পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় পুকুরে ডুবে কওমি মাদ্রাসা শিক্ষকের করুণ মৃত্যু

আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬