ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের কালাইয়ে গোসলখানার পাশে ১২ ফুটের গাঁজার গাছ, আটক-১

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির গোসলখানার পাশে লাগানো প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ হারেজ মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাড়ির উঠানের গোসলখানার পাশে লাগানো বিশাল আকৃতির গাঁজার গাছটি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, গাছটির ওজন প্রায় ৪ কেজি।

আটক হারেজ মন্ডল আকলাপাড়া গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল হারেজ মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় গোসলখানার পাশে বেড়ে ওঠা প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজার গাছটি তাদের নজরে আসে। পরে গাছটি উদ্ধার করে হারেজ মন্ডলকে আটক করা হয়।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির গোসলখানার পাশ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হারেজ মন্ডলকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের কালাইয়ে গোসলখানার পাশে ১২ ফুটের গাঁজার গাছ, আটক-১

আপডেট সময় : ০৭:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬