ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কলেরা টিকাদান কর্মসূচীর উদ্বোধন

দেশের ১৪ টি ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের টিকাকেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ মোঃ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের আওতায় ২২ আগষ্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম রাউন্ড (প্রথম ডোজ) এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ) টিকাদান কর্মসূচী চলবে। ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলায় মোট ১০ লাখ ২৪ হাজার ৫০৯ জনকে খাওয়ানো হবে এই টিকা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ৪ লাখ ২১ হাজার ৪৬০জন এবং নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নের ৬০ ওয়ার্ডে ৬ লাখ ৩ হাজার ৪৯জন জনকে এই টিকা খাওয়ানো হবে। তবে ১ বছরেরকম বয়সী শিশু ও গর্ভবতী নারীরা এই ক্যাম্পেইনের আওতামুক্ত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় কলেরা টিকাদান কর্মসূচীর উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬