ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ জাকারিয়া উৎপল বলেন, “স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের মতো সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু বলেন, “স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, মানুষের কল্যাণে কার্যকর কর্মসূচি হাতে নিয়েছি। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিন জোয়াদ্দার ও আলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খন্দকার শামসুল আলম উজ্জ্বল ও আব্দুল আলিম, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, মৎস্যবিষয়ক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সামিউল ইসলাম শ্যামল, সাইদুল ইসলাম, শাহেদুল ইসলাম মুকুলসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

আপডেট সময় : ০২:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬