শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উদ্ধার হওয়া যুবকের নাম রাশেদ মিয়া (২৪)। তিনি ধনাকুশা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে রাশেদ মিয়া বিলে মাছ ধরতে যান। একপর্যায়ে তিনি পানিতে নিখোঁজ হন। এরপর পরিবার ও স্থানীয় লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না মেলায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। পরে প্রায় ২৫ ঘণ্টা পর ধনাকুশা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
মোঃ মোক্তার হোসাইন মুক্তা স্টাফ রিপোটার 



















