টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাইরের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও তরুণদের সঙ্গে উন্নয়ন, সুশাসন এবং আসন্ন পৌর নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহানের মেয়র পদে প্রার্থিতা নিয়েও আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মো. আশরাফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও তরুণরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















