ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কয়েক ঘণ্টার মাথায় স্বামী হারিয়ে বাকরুদ্ধ নববধু একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের আনন্দের মধ্যেই নেমে এসেছে মর্মান্তিক ট্র্যাজেডি। বাসর রাতেই নিজের বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন আনাস (২৩) নামের এক নববিবাহিত যুবক।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) উপজেলার গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামের মো. ইউসুফের একমাত্র ছেলে আনাসের সঙ্গে একই উপজেলার বাহেরমাদি গ্রামের এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিকেলে নতুন বউ নিয়ে নিজ বাড়িতে ফেরেন আনাস। নতুন পুত্রবধূকে ঘিরে পরিবার ও স্বজনদের মাঝে যখন উৎসবের মেজাজ চলছিল, ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের রাতে বাড়িতে আনন্দ-উৎসব ও নাচগানের আয়োজন করা হয়। রাত আনুমানিক ২টার দিকে প্যান্ডেলে সাউন্ড বক্স ও স্ট্যান্ড ফ্যানের পাশে একটি চেয়ারে বসে ছিলেন বর আনাস। এ সময় হঠাৎ একটি চালুকৃত স্ট্যান্ড ফ্যান তাঁর গায়ের ওপর উল্টে পড়ে। ফ্যানটি আগে থেকেই শর্ট সার্কিটের কারণে বিদ্যুতায়িত হয়েছিল। স্পর্শ লাগার সাথে সাথেই আনাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই উপস্থিত স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই আনাসের মৃত্যু হয়।

একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম। বিয়ের কয়েক ঘণ্টার মাথায় স্বামী হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নতুন কনে। এ ঘটনায় পুরো গাছেরদিয়াড় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় কয়েক ঘণ্টার মাথায় স্বামী হারিয়ে বাকরুদ্ধ নববধু একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম

আপডেট সময় : ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬