ফটিকছড়ির ভূজপুরে যৌথ মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ ও গাঁজা সেবনের সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভূজপুর থানা, ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
আটকদের মধ্যে ৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং অপরজনকে ৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ফটিকছড়ি ও ভুজপুর থানা পুলিশের অভিজানে মদ ও গাঁজা সেবনের সময় আটক ৬
-
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম) আব্দুল্লাহ আল বোরহান - আপডেট সময় : ০৪:৪৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 29
জনপ্রিয় সংবাদ




















