মাদকের ভয়াবহ থাবা থেকে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে একযোগে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নওগাঁর পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।
পোরশাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ সচেতনতামূলক বার্তায় তিনি বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পুরো পরিবার, সমাজ ও আগামীর প্রজন্মকে নিঃশেষ করে দেয়। তাই মাদক নির্মূলে কেবল পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়; প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা।”
ওসি জিয়াউর রহমান জোর দিয়ে বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে শতভাগ সফল করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলতে।
তিনি পোরশাবাসীর প্রতি জোর দাবি জানিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। আপনার এলাকায় মাদক বিক্রি, সেবন বা যেকোনো ধরনের মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের তথ্য পাওয়া মাত্রই পুলিশকে জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”
তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণদের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সবশেষে পোরশাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে ওসি বলেন, “একটি মাদকমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য সুন্দর পোরশা গড়তে আপনারা আমাদের পাশে থাকুন। জনগণের এই সহযোগিতাই পুলিশের মূল শক্তি।”
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও পুলিশের মধ্যকার পারস্পরিক বিশ্বাস ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার ওপর জোর দেন তিনি
নওগাঁর পোরশায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধের ডাক ওসি জিয়াউর রহমানের
-
মোঃ আরিফুল হক সাহিন স্টাফ রিপোর্টার, পোরশা, নওগাঁ - আপডেট সময় : ০৪:৩৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 34
জনপ্রিয় সংবাদ




















