মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে শ্লীলতাহানি মামলার আসামি গোপাল মন্ডল ও চুরি মামলার আসামি মোঃ হাফিজুর আকনকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) শ্রীনগর থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. গোপাল মন্ডল ওরফে গুরা (৩০), পিতা- ধর্ম মন্ডল, সাং- কলেজপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক ও হত্যা চেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে।
২. মোঃ হাফিজুর আকন (২৭), পিতা- মোঃ আনোয়ার আকন, সাং- উত্তর যশলদিয়া, থানা- পদ্মা উত্তর, জেলা- মুন্সিগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















