ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। তাঁর নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম শহরে মিষ্টি বিতরণ করা হয়েছে।

রিজভীকে দলের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ওমর ফারুক, আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম মানু, অ্যাডভোকেট আশরাফ আলী, ইদ্রিস আলী, রেজাউল করিম রেজা, আবু দারদা হেলাল, অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আল হোসাইনুজ্জামান, শ্রমিক দলের আজিজুল হক ও রিজন সরকার, কুড়িগ্রাম জেলা যুবদলের সহসভাপতি মাসুদ রানা বাবু লাবলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় রুহুল কবীর রিজভী একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতাকর্মীরা আরও বলেন, কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভী আহমেদের বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা শুধু দলীয় নেতাকর্মীদের জন্য নয়, পুরো কুড়িগ্রামবাসীর জন্যই গৌরবের বিষয়। তাঁর এ অর্জনে জেলার মানুষ আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠান থেকে রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সফলতা কামনা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৬:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬