ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় গাছ কাটতে গিয়ে গাছের চাপায় এক যুবকের মৃত্যু,

ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মোহাম্মদ আবুল কালাম (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২০ আগস্ট উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের বালিয়া ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার মৃত দায়মুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় আবুল কালাম ওই এলাকার ফাইজুল্লার দিনমজুরের কাজ করছিল। সকালে গাছ কাটার সময় হঠাৎ তার ওপর গাছটি পড়ে যায়। পরে ফয়জুল্লাহ তাকে ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর দায়িত্ব রত ডাক্তার আবুল কালামকে মৃত ঘোষণা করে।

ভোলা সদর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার তদন্ত করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন মামলা না থাকায় মৃত ব্যক্তিকে তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ মনিরুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলায় গাছ কাটতে গিয়ে গাছের চাপায় এক যুবকের মৃত্যু,

আপডেট সময় : ০৬:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬