ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে চক ময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

নওগাঁর ধামইরহাট উপজেলার চক ময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চক ময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব এস এম খেলাল ই রাব্বানী ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গনিত) তপন চন্দ্র মন্ডল।

তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ এবাদত হোসেন (গনিত) , রফিকুল ইসলাম সহ অভিভাবকবৃন্দ

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিক্ষার মানোন্নয়নে চক ময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ০২:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬