টাঙ্গাইলের গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ রনি নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার চর আমিল এলাকার ওমর ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তার ফুফাতো ভাই রনির কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শেনেরচর এলাকার যুব সমাজের সদস্যরা প্রথমে একত্রিত হয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে বিষয়টি গোপালপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ও স্থানীয় যুবকদের যৌথ অভিযানে রনিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রনি চর আমিল এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে
গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ যুবক আটক
-
টাঙ্গাইল প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















