ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ার গর্ব: সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন কৃতী সন্তান ডা. মো. এনামুল হক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের কৃতী সন্তান ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. এনামুল হক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ডা. মো. এনামুল হক এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ও এমএসিপি (আমেরিকা) ডিগ্রিধারী একজন চিকিৎসক। চিকিৎসাসেবায় দক্ষতার পাশাপাশি রোগীদের প্রতি তাঁর মানবিক আচরণ, আন্তরিকতা ও সেবামূলক মনোভাবের জন্য তিনি পরিচিত বলে জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন থেকে উঠে এসে চিকিৎসা পেশায় নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই পদে পদোন্নতি পাওয়ায় স্থানীয়দের মধ্যে গর্ব ও আনন্দের সৃষ্টি হয়েছে।
শুভাকাঙ্ক্ষীরা জানান, ডা. মো. এনামুল হকের এই অর্জন তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি পুরো ভান্ডারিয়ার জন্যও গর্বের। তাঁর এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মকে শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
চিকিৎসাসেবায় তাঁর অভিজ্ঞতা ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তিনি আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ডা. মো. এনামুল হককে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভান্ডারিয়ার গর্ব: সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন কৃতী সন্তান ডা. মো. এনামুল হক

আপডেট সময় : ০৪:৩১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬