ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক সংগঠক কাজী রোকসানার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন সংগঠনের নেতারা

  • আপডেট সময় : ০৩:৪৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 44

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠক এবং বিউটি পার্লারের ট্রেইনার কাজী রোকসানা অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে কুমিল্লা নিজ বাসভবনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী, সদস্য এবং শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

কাজী রোকসানা BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি এবং কুমিল্লা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একজন নারী ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, মানবিক সহায়তা, অপরাধ প্রতিরোধ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সংগঠন সূত্রে জানা গেছে, সিডি ব্যবহার করে ওঠার সময় পড়ে গিয়ে সম্প্রতি বাম পায়ের রগ ফেটে গেছে এবং ফ্র্যাকচার হওয়ায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন কাজী রোকসানা। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে কুমিল্লায় প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে তিনি কুমিল্লায় নিজ বাসভবনে অবস্থান করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পাশাপাশি তিনি বিশ্রামে রয়েছেন।

তার অসুস্থতার খবর জানিয়ে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম দেশবাসী, সংগঠনের নেতাকর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে কাজী রোকসানার দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কাজী রোকসানা দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে আসছেন। সমাজসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন বয়সী নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, কর্মকাণ্ডের পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা তৈরিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা বলেন, মানবিক কাজে নিবেদিতপ্রাণ এই সংগঠক দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে পুনরায় মানুষের কল্যাণে কাজ করবেন—এটাই তাদের প্রত্যাশা।

এদিকে তার দ্রুত আরোগ্য কামনা করে সংগঠনের পক্ষ থেকে দেশবাসী ও সকল শুভানুধ্যায়ীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মানবিক সংগঠক কাজী রোকসানার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন সংগঠনের নেতারা

আপডেট সময় : ০৩:৪৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬