ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় মিলাদ মাহফিলে পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা উত্তর নোয়াগাঁও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম, এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) পোমরা উত্তর নোয়াগাঁও গাউসুল আজম জামে মসজিদ মাঠে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’ত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

তিনি বলেন, “নবী প্রেমই ঈমানের মূল।” নবী করিম (দ.)-এর আগমনে বিশ্ববাসী আলোর পথের সন্ধান পেয়েছে। তিনি রহমাতুল্লিল আলামীন হিসেবে আল্লাহর সৃষ্টিজগতের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছেন। নবীজির আদর্শ থেকে বিচ্যুতির কারণেই বিশ্ব আজ নানা ধরনের হানাহানি ও অশান্তিতে জর্জরিত।

মাহফিলের উদ্বোধক ছিলেন আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া পোমরা উত্তর নোয়াগাঁও শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আজমান শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী মোজাহেরুল হক চৌধুরী রফিক কাদেরী, মাহফিল এন্তেজামেয়া কমিটির সমন্বয়ক আব্দুল জব্বার, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল, মাওলানা মুহাম্মদ মিনহাজুল ইসলাম মাইজভাণ্ডারী, খলিফা রুহুল আমিন (পাখি), খলিফা শাহ্ মোহাম্মদ রেজাউল করিম মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ জাহেদুল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন মাইজভাণ্ডারী, মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন সিদ্দিকী মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ কাউছার আলী আল কাদেরী, হাফেজ মাওলানা ইলিয়াছ আশরাফী এবং হাফেজ মাওলানা মোহাম্মদ মোজ্জামেল হক।

মাহফিলে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ, এলাকাবাসী ও প্রবাসীরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়ায় মিলাদ মাহফিলে পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী

আপডেট সময় : ০১:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬