ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে মারধর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে টঙ্গীবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে ছেলেকে

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া এবং মাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) টঙ্গিবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও এলাকার বাদীর বসতবাড়ি থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ সেন্টু বেপারী (২৮)কে গ্রেফতার করে। তিনি ওই এলাকার আঃ ছামাদ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া এবং মাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় সেন্টু বেপারীকে এজাহারনামীয় ১ নম্বর আসামি করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গিবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারের পর আসামিকে বুধবার (১৯ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাকে মারধর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে টঙ্গীবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে ছেলেকে

আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬