ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জেলা বিএনপি কার্যালয়, পৌর মার্কেটের সামনে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

পরে পৌর মার্কেটের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬