মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী
‘আরকান আর্মি’র নিকট থেকে এসব জেলেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। পরবর্তীতে তাদের নিরাপদে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
বিজিবি সূত্র জানায়, বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরার সময় বিভিন্ন মেয়াদে এসব জেলে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করলে আরকান আর্মির হাতে আটক হন। জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ের যোগাযোগ শুরু করা হয়। দীর্ঘ আলোচনা ও প্রচেষ্টার পর আজ বিজিবির বিশেষ দল আন্তর্জাতিক সীমান্তে গিয়ে ২৪ জেলেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে।
টেকনাফ জেটিঘাটে পৌঁছানোর পর জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। স্বজনদের ফিরে পেয়ে জেলেদের পরিবারে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















