ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ২৫০ শয্যা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগী ব্যবস্থাপনা বিষয়ক মক ড্রিল

টাঙ্গাইলে অগ্নিকাণ্ড মোকাবিলা, রোগী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অনসাইট রোগী ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ও প্রস্তুতি জোরদারে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় টাঙ্গাইল ২৫০ শয্যা সদর হাসপাতালে বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে এ মক ড্রিল অনুষ্ঠিত হয়।
মহড়ায় অগ্নিনির্বাপণ, বিভিন্ন স্থান থেকে রোগী উদ্ধার, Triage পদ্ধতির মাধ্যমে রোগীদের অগ্রাধিকার নির্ধারণ, Safe Zone এবং Onsite Patient Management Post স্থাপনসহ দুর্যোগকালীন বিভিন্ন কার্যক্রম বাস্তবভাবে প্রদর্শন করা হয়।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মহড়ায় অংশগ্রহণ করেন। অগ্নিকাণ্ড বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আহত ও অসুস্থ রোগীদের যথাযথ ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা প্রদান করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল জেলার সকল হাসপাতালে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক Mock Drill অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে হাসপাতালগুলোতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, সমন্বয় ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গাইলে ২৫০ শয্যা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগী ব্যবস্থাপনা বিষয়ক মক ড্রিল

আপডেট সময় : ০৭:০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬