আসন্ন ৫নং ঘাটনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন পোরশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল হোসেন বাবু। নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর খেদমত ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আলহাজ্ব মোঃ আবুল হোসেন বাবু বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার খেটে খাওয়া ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। সবসময় তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করেছি। আসন্ন নির্বাচনে ঘাটনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে নিজেকে পুরোপুরি তাদের কল্যাণে ও এলাকার উন্নয়নে উৎসর্গ করতে চাই।”
তিনি আরও জানান, জনগণের সুদৃঢ় সমর্থন পেলে ঘাটনগর ইউনিয়নকে একটি মডেল, উন্নত, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত এবং জনসেবার মান বৃদ্ধিতে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
আসন্ন এ নির্বাচনকে ঘিরে সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করেছেন তিনি।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পোরশার ৫নং ঘাটনগর ইউনিয়নের সর্বত্রই সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও জনসম্পৃক্ততা বেড়েছে। হাট-বাজার এবং চায়ের দোকানগুলোতেও নির্বাচন কেন্দ্রিক আলোচনা ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে
৫নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আবুল হোসেন বাবু
-
আরিফুল হক শাহিন, স্টাফ রিপোর্টার (পোরশা, নওগাঁ): - আপডেট সময় : ০৬:১৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- 26
জনপ্রিয় সংবাদ




















