কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুহাম্মদ ইউসুফ।
এক প্রতিবাদ বার্তায় যুবনেতা মুহাম্মদ ইউসুফ বলেন, “শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফের গণমানুষের আস্থার প্রতীক এবং জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত ও সর্বজনশ্রদ্ধেয় নেতা। রাজনৈতিক শিষ্টাচার ও দলীয় শৃঙ্খলাকে জলাঞ্জলি দিয়ে একটি স্বার্থান্বেষী চক্রান্তকারী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”
পূর্বঘোষিত কর্মসূচির বিষয়ে স্পষ্ট করে তিনি জানান, স্থানীয় মুরুব্বি সাইফুল্লাহ কোম্পানির পিতার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তাঁদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে খুব শিগগিরই দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
যুবনেতা ইউসুফ আরও উল্লেখ করেন, “রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সুবিধাবাদী চক্রটি এখন হীন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের আশ্রয় নিয়েছে। তবে বাহারছড়া ইউনিয়ন যুবদলসহ সর্বস্তরের সাধারণ জনগণ ও নেতাকর্মীরা আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ। অপপ্রচার চালিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর জনপ্রিয়তায় বিন্দুমাত্র আঘাত হানা যাবে না।”
প্রতিবাদ বার্তার শেষাংশে তিনি চক্রান্তকারীদের অবিলম্বে এসব মিথ্যাচার বন্ধ করার জোরালো আহ্বান জানান। একই সাথে অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা যুবনেতা মোহাম্মদ ইউসুফ
-
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন - আপডেট সময় : ০৬:১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















