ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনব কায়দায় লুকানো কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ ডাম্প ট্রাক জব্দ-

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চন্ডিছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক জব্দ করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, একটি ড্রাম্প দিয়ে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালান।
তল্লাশিকালে ডাম্প ট্রাকের বালুর ভেতরে বস্তায় অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফেসওয়াশ ও অন্যান্য কসমেটিকস পাওয়া যায়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অভিনব কায়দায় লুকানো কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ ডাম্প ট্রাক জব্দ-

আপডেট সময় : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬