ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে আম বাগান থেকে আগুনে পোড়া নারীর লাশ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি আম বাগান থেকে আগুনে পোড়া একজন নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর নামক এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি জাতীয় পরিচয় পত্র লাশের পাশ থেকে পাওয়া যায়। জাতীয় পরিচয় পত্রে তার নাম ছিল মোসা. মেরিনা। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের দোজ মুহাম্মদের মেয়ে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিউল আলম বাবু।

তিনি আরও জানান, বিকালে ওই এলাকার একটি আমবাগানে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামইরহাটে আম বাগান থেকে আগুনে পোড়া নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬